নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ঢাকা মহানগরীর সকল সরকারি ও বেসরকারি মাদ্রাসাসমূহের শিক্ষার্থীদের অংশগ্রহণে শেখ রাসেল ইনোভেশন ফেয়ার-২০২৪ মেলা আগামীকাল বৃহস্পতিবার (০৯ মে) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (০৮ মে) অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকা হতে বিকাল ৪:০০ পর্যন্ত শেখ রাসেল ইনোভেশন ফেয়ার-২০২৪ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীর সকল সরকারি ও বেসরকারি মাদ্রাসাসমূহের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে উক্ত ইনোভেশন ফেয়ার পরিদর্শন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, উক্ত অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার (এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. ফরিদ উদ্দিন আহমদ, সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ; প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, উপাচার্য, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এবং কাজী জেবুন্নেসা বেগম, জাতীয় কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
