নিজস্ব প্রতিবেদক, নীলফামারীঃ নীলফামারী জেলার কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছে প্রভাষক ড. মোঃ ফরহাদ-উল-ইসলাম।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ জেলার কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন তিনি।
ড. মোঃ ফরহাদ-উল-ইসলাম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষ প্রতিষ্ঠান ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ নীলফামারী সরকারি কলেজের আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের প্রভাষক।
আরও পড়ুনঃ পিএইচডি ডিগ্রি অর্জন করলেন নীলফামারী সরকারি কলেজ শিক্ষক মোঃ ফরহাদ
একাডেমিক জীবনে সর্বোচ্চ ফলাফল অর্জনের জন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি স্বর্ণপদক প্রাপ্ত ড. মোঃ ফরহাদ-উল-ইসলামের গ্রামের বাড়ি কুড়্রিগ্রাম জেলার উলিপুর উপজেলাধীন বুড়াবুড়ি ইউনিয়নের দলন গ্রামে। তিনি মরহুম বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও মোছাঃ ফাতেমা বেগমের তৃতীয় সন্তান।
কর্মজীবনে মোঃ ফরহাদ-উল-ইসলাম ২০১২ সালে প্রথমে নিজ জেলার কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে ২০১৩ সালে ৩২তম বিসিএসের (শিক্ষা ক্যাডার) মাধ্যমে নীলফামারী সরকারি কলেজে যোগদান করেন। বর্তমানে তিনি কলেজে অধ্যাপনার পাশাপাশি একাডেমিক বইপত্র রচনা ও দেশি বিদেশী জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের জন্য কাজ করছেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
