এইমাত্র পাওয়া

শুক্রবার ক্লাস চালু: ভুলবশত পোস্ট বলছে শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ‘স্কুলের কর্মদিবস কমে গেলে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রী’ শিরোনামে শিক্ষাবার্তা’য় ও অন্যান্য পত্রিকায় শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেইসবুক পেইজের পোস্ট করা  শিক্ষামন্ত্রীর বরাতে প্রকাশিত সংবাদের পর বিষয়টি ভুলবশত পোস্ট করা হয়েছে বলে একই পেইজে আরেকটি পোস্টে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রবিবার বিকেলে করা ঐ পোস্টে বলা হয়, “শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড পেইজে মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে দেয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এই বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি৷ তবে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে৷’

এর আগে সকালে দেওয়া দেওয়া ফেইসবুক পোস্টে বলা হয়, ‘শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন কারিকুলামের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরো কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেয়া হবে।’

গত মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেছিলেন, লার্নিং গ্যাপ কমাতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও ক্লাস-পরীক্ষা চালু রাখা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.