এইমাত্র পাওয়া

প্রাথমিকে ৫১৬৬ সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ: সচিব কমিটিতে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের পাঁচ হাজার ১৬৬ জন শিক্ষক নিয়োগের প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি দেওয়ার পর এবার  অনুমোদন দিয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি। এর মধ্যে

গতকাল শনিবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠক এ প্রস্তাব অনুমোদন দেয়া  হয়। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ১১তম সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীতের দুই হাজার ৫৮৩ জন এবং শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক দুই হাজার ৫৮৩ জন অনুমোদন দেয়া হয়েছে।  চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন-কর্মসূচির (পিডিপি-৪) এর আওতায় এসব শিক্ষকদের বেতন-ভাতা দেওয়া হবে।

রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের পদ সৃজন সংক্রান্ত প্রস্তাবনায় সচিব কমিটি অনুমোদন দিয়েছে।

ফরিদ আহাম্মদ বলেন, মূল কাজ শেষ হয়ে গেছে। অনানুষ্ঠানিক কিছু কাজ বাকি রয়েছে। এগুলো সম্পন্ন করে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আশা করছি আগামী তিন থেকে চার মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হবে।

জানা গেছে, সচিব কমিটির অনুমোদনের পর এখন অল্প কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে এক মাসের মতো সময় লাগতে পারে। এরপরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে নিয়োগ কার্যক্রম সেপ্টেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

দেশে বর্তমানে ৬৫ হাজার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দফায় নতুন করে জাতীয়করণ করেছেন ২৬ হাজার ১৫৯টি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ৬১টি রয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২০২০ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের প্রস্তাবনা তৈরি করে। প্রাথমিক শিক্ষার মান বাড়াতে প্রশাসনিক সংস্কারে এই উদ্যোগ নেওয়া হয়। নতুন করে এক লাখ ৬৯ হাজার ১২৪টি শিক্ষকের পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় গণশিক্ষা মন্ত্রণালয়। এসব পদের ছিল মধ্যে দুই হাজার ৫৮৩টি সংগীত, দুই হাজার ৫৮৩টি শারীরিক শিক্ষা, সাধারণ শিক্ষকের পদ ৯৮ হাজার ৩৩৮টি সাধারণ এবং সহকারী প্রধান শিক্ষকের পদ ৬৫ হাজার ৬২০টি। এই প্রস্তাবের মধ্যে সম্প্রতি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের পদ অনুমোদন প্রস্তাবের সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন-কর্মসূচির (পিডিপি-৪) এর আওতায় এসব শিক্ষকদের বেতন-ভাতা দেওয়া হবে। এর আগে অর্থ মন্ত্রণালয় এসব শিক্ষক নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে।প্রস্তাবটি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে পাঠানো হলে তা অনুমোদন লাভ করে।  এখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে প্রাথমিক শিক্ষা অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে শিক্ষক নিয়োগ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.