প্রাথমিকের শিক্ষার্থীরা ঠিকমতো বাংলা পড়তে পারছে না কেন

তারিক মনজুর।।

মাসখানেক আগে প্রথম আলোসহ বিভিন্ন দৈনিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি সংবাদ ছাপা হয়। সেখানে একটি গবেষণাপ্রতিষ্ঠানের প্রতিবেদন উল্লেখ করে বলা হয়, তৃতীয় শ্রেণির ৭৬ ও চতুর্থ শ্রেণির ৭০ শতাংশ শিক্ষার্থী ঠিকমতো বাংলা পড়তে পারছে না।

এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণা ও জরিপে দেখা গেছে, প্রাথমিকের শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হলেও তাদের সবার ঠিকমতো পড়ার দক্ষতা তৈরি হয় না। ২০১৯ সালে বিশ্বব্যাংকের একটি জরিপেও দেখানো হয়েছিল, প্রাথমিকের মাত্র ৩৫ শতাংশ শিক্ষার্থী বাংলা পড়তে পারে।

বাংলা পড়তে না পারা বলতে কী বোঝানো হয়? পড়তে না পারা বলতে বোঝানো হয় নির্ধারিত গতির চেয়ে ধীরে পড়া, প্রচুর ভুল পড়া এবং পড়ে বুঝতে না পারা। শিক্ষার্থীর পড়ার দক্ষতা যাচাই করার ভালো উপায় হলো শ্রেণি-উপযোগী কোনো পাঠ থেকে এক বা একাধিক অনুচ্ছেদ জোরে জোরে পড়তে দেওয়া। পড়ার গতি ও ধরন দেখেই বোঝা যাবে তার পড়ার দক্ষতা তৈরি হয়েছে কি না।

শিক্ষাবার্তা ডট কম/জামান/০৪/০৫/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.