এইমাত্র পাওয়া

মেডিকেলে ১৫তম, ডেন্টালে প্রথম তামিম

ঢাকাঃ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে ৫৪৫ জন উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে জাতীয় মেধাক্রমে প্রথম হয়েছেন মুহতাসিম সাদিক তামিম। তিনি নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী।

সংবাদমাধ্যমকে তানিম নিজেই তার ফলের বিষয়টি নিশ্চিত করেন।

রবিবার (১০ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশের বিষয়ে জানানো হয়েছে। এতে এ তথ্য জানা গেছে।

তানিমের গ্রামের বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। তিনি রাজধানীর নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি মেডিকেল ভর্তি পরীক্ষায় ১৫তম স্থান অর্জন করেন।

গত ৮ মার্চ ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সারা দেশের মোট ১২টি কেন্দ্রের ২০টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫০ হাজার ৭৯৫ শিক্ষার্থী।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.