গোপালগঞ্জঃ জেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় বিনামূল্যে কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামিংয়ের প্রশিক্ষণ দেওয়া হবে।
সম্প্রতি সংশ্লিষ্ট বিভাগের সভাপতি ড. মৃণাল কান্তি বাওয়ালি কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তরের Computer Fundamentals and Office (for non CSE / TT students) এবং Intermediate (for CSE/IT students) কোর্সে বিভিন্ন প্রোগ্রামিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে অফিস প্রোগ্রাম, পাইথন প্রোগ্রাম, ফ্রি ল্যান্সিং উইথ ডেটা এন্ট্রি এবং ওয়েব ডেভেলপমেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। ইতঃপূর্বে যারা উল্লিখিত কোর্সের জন্য নিবন্ধন করেছিল, তাদেরকে পুনরায় আবেদন করতে হবে এবং তারা উক্ত কোর্সে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এছাড়াও যারা ইতঃপূর্বে একটি কোর্সে ভর্তি হয়েছে, তারা আর নতুন কোনো কোর্সে ভর্তি হতে পারবে না।
রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/z22JBnwFJpTdG3hh7
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
