এইমাত্র পাওয়া

নিরীক্ষা প্রতিষ্ঠান তালিকাভুক্তি নীতিমালার খসড়ার ওপর মতামত নেবে বিএসইসি

নিউজ ডেস্ক।। 

পুঁজিবাজারে নিরীক্ষা প্রতিষ্ঠান ও তাদের অংশীদারদের তালিকাভুক্তির জন্য ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এনলিস্টমেন্ট অব অডিট ফার্মস অ্যান্ড দেয়ার পার্টনার্স) গাইডলাইনস, ২০২৬’-এর খসড়া অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। খসড়াটি জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে।

রোববার (১৭ মে) বিএসইসি’র ১০১৫তম জরুরি কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটি পরিচালক ও মুখপাত্র মো আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইডলাইনটির ওপর সংশ্লিষ্টদের মতামত, পরামর্শ বা আপত্তি আহ্বান করা যাচ্ছে।

এটি ইতোমধ্যে বিএসইসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে মতামত প্রেরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

খসড়াটি ডাউনলোডের ওয়েবলিংক: https://sec.gov.bd/crequest/Bangladesh

এদিকে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন [পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য প্রকাশ ও তথ্য-প্রকাশকারীর (হুইসেলব্লোয়ার) সুরক্ষা প্রদান] বিধিমালা, ২০২৬’ অনুমোদনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। বিধিমালাটি বাংলাদেশ গেজেটে প্রকাশের মাধ্যমে কার্যকর করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.