নিজস্ব প্রতিবেদক।।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির দাবি উঠেছিল। অন্তর্বর্তী সরকারের করা গুম কমিশনও র্যাব বিলুপ্তির সুপারিশ করেছিল। তবে বর্তমান বিএনপি সরকার র্যাবকে বিলুপ্ত নয়, বরং সুনির্দিষ্ট আইনের আওতায় বাহিনীটিকে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও কাঠামোগতভাবে পুনর্গঠন করে অপরাধ দমনে কাজে লাগাতে চায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এসব জানা গেছে। সূত্র বলছে, এলিট ফোর্স র্যাবকে শক্তিশালী করতে ইতিমধ্যে নানান উদ্যোগ নেওয়া হয়েছে।
র্যাবের জন্য নতুন সরঞ্জাম কিনতে বরাদ্দ, আলাদা প্রশিক্ষণ একাডেমি স্থাপনের বিষয়েও আলোচনায় রয়েছে। র্যাবের জন্য প্রায় ১২২ কোটি টাকা ব্যয়ে ১৬৩টি গাড়ি কেনারও অনুমোদন দিয়েছে সরকার।
একই সঙ্গে র্যাবের অপারেশনাল কার্যক্রমে নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে আলাদা আইনের খসড়া করা হয়েছে। সরকার চায়, একটি সুনির্দিষ্ট আইনের আওতায় র্যাব পরিচালিত হবে।
শিক্ষাবার্তা /এ/১৮ /০৫/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

