নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অচলাবস্থার সমাধান হয়নি। ফলে রবিবার রাত থেকেই প্রবেশ ও বাহিরের সব গেট বন্ধ করে দিয়ে ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচি পালন শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা।এরপর থেকে ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে।
জানা গেছে, উদ্ভুত পরিস্থিতি ও সমস্যা নিরসনে রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রতিনিধিরা (ডুয়েটের সাবেক শিক্ষক ও শিক্ষার্থী) ডুয়েটে বৈঠকে বসেন। রাত ১০টা পর্যন্ত বৈঠক চলে। ওই বৈঠকে সদ্য বিদায়ী ভিসি উপস্থিত থাকলেও ছিলেন না নতুন নিয়োগ পাওয়া ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।
শিক্ষাবার্তা /এ/১৮ /০৫/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

