নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দিন দিন বাড়ছে দিনের তাপমাত্রা। এ ছাড়া বাড়ছে বৃষ্টির প্রবণতাও। এ অবস্থায় ৫ দিনের বর্ধিত আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
শুক্রবার (১ মার্চ) রাতে দেওয়া আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপের অবস্থান দক্ষিণ বঙ্গোপসাগরে।
এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
শনিবার (২ মার্চ) রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই সময়ের শুরুতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
