এইমাত্র পাওয়া

ঢাবি আইবিএ’র বিবিএ ভর্তি, মৌখিক পরীক্ষা ১৯ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর বিবিএ প্রোগ্রামের ১ম বর্ষ স্নাতক সম্মান (বিবিএ ৩২তম ব্যাচ) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঐ ফল প্রকাশ করা হয়। এতে ১৭৬ জনকে মৌখিক পরীক্ষার (Communication Assessment) জন্য ডাকা হয়েছে।

আগামী ১৯ ফেব্রুয়ারি উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার (Communication Assessment) ঐদিন সকাল ৮টা থেকে শুরু হবে। এর আগে সকাল সাড়ে ৭টার মধ্যে আইবিএর এক্সাম হলে (থার্ড ফ্লোর) প্রার্থীদের উপস্থিত থাকতে হবে। সাক্ষাৎকারের সময় প্রার্থীদের ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র ও বিভিন্ন অ্যাকাডেমিক সনদের মূল কপি সঙ্গে নিয়ে আসতে হবে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর বিবিএ প্রোগ্রামের প্রথম বর্ষ স্নাতক সম্মান (বিবিএ ৩২তম ব্যাচ) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১২০টি আসনের বিপরীতে ৬ হাজার ৬৭৪জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০২/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.