মাইগ্রেশন চান শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

ঢাকাঃ রাজশাহী নগরীর খড়খড়ি বাইপাস এলাকায় অবস্থিত শাহ মখদুম মেডিকেল কলেজ প্রতারণার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করেছে অভিযোগ করে শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে মাইগ্রেশনের দাবি জানিয়েছেন বর্তমানে অধ্যয়নরত ভুক্তভোগী শিক্ষার্থীরা।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শাহ মখদুম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন ছাড়া ভুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২০-২১ ও ২০২২-২২ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম সম্পাদন করেছে। এটি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা এবং এ দুই শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে ফেলা। আমরা মাইগ্রেশনের মাধ্যমে নিজেদের সুনিশ্চিত ভবিষ্যৎ চাই। পাশাপাশি শাহ মখদুম মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক প্রতারক মনিরুজ্জামান স্বাধীন ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ সময় আব্দুল্লাহ আল সাকিব, মো. মেহেদী হাসান মুন্না, মো. ইশতিয়াক হাসান, মো. নাইমুল ইসলামসহ শাহ মখদুম মেডিকেল কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০২/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.