এইমাত্র পাওয়া

মোরেলগঞ্জে মাদ্রাসা সুপার ও অফিস সহকারীর বিরুদ্ধে মানববন্ধন

বাগেরহাটঃ জেলার মোরেলগঞ্জে খনির খন্ড সিদ্দিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ ও অফিস সহকারীর শাহ আলমের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ বহুমুখী অভিযোগের তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক এলাকাবাসী ও অভিভাবকরা।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খনির খন্ড সিদ্দিকী সিদ্দিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকার অভিভাবক, মাদ্রাসার শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকারসহস্রাধিক নারী পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা দুর্নীতিগ্রস্ত সুপার ও অফিস সহকারীর অপসারণসহ মাদ্রাসার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.