নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের মারধর, মানসিক নির্যাতন, ম্যানেজিং কমিটি ও প্রভাবশালী মহলের ঘুষ-দুর্নীতি ও চাকরিচ্যুতি করার হুমকির প্রতিবাদে বরিশালে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শিক্ষক সমাজের পক্ষ থেকে নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনীল বরণ হালদার। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরিশাল আঞ্চলিক শাখার সাবেক দুই সভাপতি অধ্যক্ষ ফরিদুর আলম জাহাঙ্গীর ও দাশগুপ্ত আশীষ কুমার।
মানববন্ধনে শিক্ষক নেতারা বরগুনা, বরিশালের উজিরপুর ও বানারীপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতনের ঘটনা তুলে ধরেন। ম্যানেজিং কমিটি ও প্রভাবশালী মহলের এসব নির্যাতন ও হয়রানি বন্ধের জন্য অবিলম্বে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে, সে জন্য (আইনশৃঙ্খলা বাহিনীসহ) প্রশাসনের সব স্তরের সহযোগিতা চাওয়া হয় মানববন্ধন থেকে।
এ ধরনের কোনো ঘটনা কোনো স্থানে ঘটামাত্র স্থানীয়ভাবে বাংলাদেশ শিক্ষক সমিতির নেতৃত্বে প্রতিবাদ সমাবেশের আয়োজনসহ সংগঠনের আঞ্চলিক পর্যায়ে সংবাদ পাঠানোর জন্য শিক্ষক সমাজের প্রতি অনুরোধ জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বরিশাল আঞ্চলিক শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম, সঞ্চয় কুমার খান, সাধারণ সম্পাদক, মো. আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুল আলম আসাদ, বরিশাল সদর উপজেলার সম্পাদক মো. আবদুর রশিদ হাওলাদার, বাবুগঞ্জ উপজেলার সম্পাদক অবিনাশ চন্দ্র রায়সহ আরও অনেকে।
উল্লেখ্য, গত রবিবার (২১ জানুয়ারী) বরগুনার সদর উপজেলার খাজুরা পি.কে মাধ্যমিক বিদ্যালয়ে এসেম্বলি চলাকালে সভাপতি ইমতিয়াজ হোসেন সোহেল এর অনৈতিক অর্থনৈতিক আবদারে সমর্থণ না করায় এবং বিদ্যালয়ের ফান্ডের টাকা আত্মসাৎ, বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার প্রতিবাদ করায় সভাপতি তার কয়েকজন সঙ্গী নিয়ে প্রধান শিক্ষকসহ পাঁচ শিক্ষকের উপর অতর্কিত হামলা চালানোয় হয়। যা শিক্ষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।
আরও পড়ুনঃ
- বরগুনা: প্রধানসহ ৫ শিক্ষককে পিটিয়ে উল্টো সংবাদ সম্মেলন করলনে সভাপতি
- বরগুনা: মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মানবন্ধন করালনে স্কুলের সভাপতি
- বরগুনা: সভাপতি কর্তৃক পাঁচ শিক্ষককে মারধরের ঘটনায় তদন্ত মঙ্গলবার
- বরগুনায় প্রধান শিক্ষকসহ পাঁচ শিক্ষককে শিক্ষার্থীদের সামনেই পেটালেন সভাপতি!
- বরগুনা: সভাপতি কর্তৃক পাঁচ শিক্ষককে মারধরের ঘটনায় তদন্ত করল প্রশাসন
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
