এইমাত্র পাওয়া

রাবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেছেন ড. মো. তারিকুল হাসান। তিনি রসায়ন বিভাগের অধ্যাপকের দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে তিনি নতুন দায়িত্বে যোগদান করেন।

অধ্যাপক মো. তারিকুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৯ সালে ইউনেস্কো ফেলোশিপে জাপান থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও ২০০৪ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

ড. মো. তারিকুল হাসান ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও ২০১২ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি প্রক্টরের দায়িত্বসহ অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। তার কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে ও উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা তত্ত্বাবধান করেছেন। তিনি কয়েকটি বুদ্ধিবৃত্তিক ও পেশাজীবী সংস্থার সদস্য।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি কিছুদিন পেট্রোবাংলায় অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার ও বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে প্রভাষক হিসেবে চাকরি করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.