এইমাত্র পাওয়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই অনুষদে নতুন ডিন

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজনেস স্টাডিজ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে নতুন দুজন ডিন নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ১ (ফ্রেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশের একটিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের বর্তমান ডিনের মেয়াদ ৬ ফেব্রুয়ারি দুই বছর পূর্ণ হবে। এ কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২ (৫) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ফিনান্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ ভূঁইয়াকে পরবর্তী দুই বছরের জন্য বিজনেস স্টাডিজ অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো।

অপর অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের বর্তমান ডিনের মেয়াদ ৩ ফেব্রুয়ারি দুই বছর পূর্ণ হবে। এ কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২ (৫) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেনকে পরবর্তী দুই বছরের জন্য লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.