নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন উপাধ্যক্ষ পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি ইডেন মহিলা কলেজ। ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ সাহানারাকে সরকারি ইডেন মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের (১৬ তম) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা এর উপাধ্যক্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মমতাজ সাহানারা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সরকারি ইডেন মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

