সরকারিকরণ: এডহক নিয়োগ পেলেন ১২০ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সরকারিকরণকৃত আলিমুদ্দিন ডিগ্রি কলেজ-এ বেসরকারি আমলে কর্মরত ১২০ শিক্ষককে এডহক নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব তানজিলা খানম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদেরকে এই অস্থায়ী নিয়োগ প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়,  লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সরকারিকরণকৃত আলিমুদ্দিন ডিগ্রি কলেজ-এ বেসরকারি আমলে কর্মরত ১২০ (একশত বিশ) জন শিক্ষককে ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮’-এর বিধি-০৫ এবং বিধি-০৬ এ বর্ণিত বিধান মোতাবেক সরকারিকরণের তারিখ ১৮ আগস্ট ২০১৮ হতে উক্ত কলেজে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও নিম্নবর্ণিত শর্তে রাজস্বখাতে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান  করা হলো।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন 

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.