এইমাত্র পাওয়া

ভোটের দিন তীব্র শীতের পূর্বাভাস

ঢাকাঃ সারা দেশে জেঁকে বসেছে শীত। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে শৈত্যপ্রবাহ। যা আরও দুই থেকে তিন দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী ৭ জানুয়ারি ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, নির্বাচনের দিন পারদ আরও নিচে নামতে পারে। এ ছাড়াও ঘন কুয়াশা শীতের অনুভূতি আরও বাড়াবে। ওইদিন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি থাকবে৷

আবহাওয়া অধিদপ্তর আরও বলছে, আগামী ৭ তারিখ নাগাদ তাপমাত্রা আস্তে আস্তে আরও কমবে। বিশেষ করে দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী ও নওগাঁ এলাকায়। এ সময় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে৷

বুধবার (৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দিনাজপুর, পঞ্চগড় ও নীলফামারির ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকবে।

দেশের বড় এলাকাজুড়ে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.