এইমাত্র পাওয়া

নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ পেল সাত সরকারি কলেজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর  ইডেন মহিলা কলেজসহ মোট সাতটি সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এর মধ্যে পাঁচটি কলেজে অধ্যক্ষ ও দুটি কলেজে উপাধ্যক্ষ পদে পদায়ন দেওয়া হয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (সরকারি কলেজ-২ শাখা) থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ইডেন মহিলা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফেরদৌসী বেগম। তিনি প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।  রাজধানীর সরকারি কবি নজরুল কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজের উপাধ্যক্ষ সালেহ আহম্মদ ফকির। গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের উপাধ্যক্ষ বি এম আবদুল হান্নান ওই কলেজে অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন। ওই কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন ঢাকা কলেজের অধ্যাপক মো. শওকত আলী। ফরিদপুরের সারদা সুন্দরী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ মো. মনজুরুল ইসলাম। ময়মনসিংহ সরকারি মহিলা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হয়েছেন ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজের অধ্যাপক মুশফীক আহাম্মদ। রাজধানীর লালমাটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদে সংযুক্ত হয়েছেন সরকারি বাঙলা কলেজের অধ্যাপক নাজনীন আক্তার চৌধুরী।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.