নারায়ণগঞ্জঃ জেলার আড়াহাজারে নৌকার প্রচারণায় অংশ নেওয়ায় আট প্রিসাইডিং কর্মকর্তাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। তাদের মধ্যে ছয়জন প্রিসাইডিং এবং দুইজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রয়েছেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ১২ জনকে চিঠি দিয়ে ২৭ ডিসেম্বর কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন নির্বাচনী এলাকা ২০৫ (আড়াইহাজার) নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ ধীমান চন্দ্র মন্ডল।
চিঠি পাওয়া আট কর্মকর্তারা হলেন, দুপ্তারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন সরকার, রোকন উদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মইনুল হোসেন মানিক, গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান কামাল, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল হক, জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, উজান গোপিন্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুজ্জামান খাঁন।
সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা হলেন, গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, প্যানেলভুক্ত পোলিং কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী কর্মকর্তা লুৎফুন্নাহার।
প্রিসাইডিং কর্মকর্তাদের চিঠিতে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন ডিজিটাল মাধ্যম ও গণমাধ্যমের সচিত্র প্রতিবেদন সূত্রে গোচরীভূত হয়েছে যে, বিভিন্ন সময় নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ওরফে বাবুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। আপনি বর্তমান প্রিসাইডিং অফিসার হিসেবে প্যানেলভুক্ত রয়েছেন এবং ইতিমধ্যে আপনার ট্রেনিং সম্পন্ন হয়েছে। এই পর্যায়ে নির্বাচনী প্রচারণায় আপনার অংশ নেওয়া নির্বাচন সংশ্লিষ্ট আইনের চরম লঙ্ঘন। উপযুক্ত কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে নির্বাচন সংশ্লিষ্ট আইন ভঙের দায়ে বিধি মোতাবেক পদক্ষেপ গ্রহণে নির্বাচন কমিশনের বরাবরে কেনো সুপারিশ করা হবে না তা ২৭ ডিসেম্বর দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৫ নম্বর কক্ষে অবস্থিত কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
