নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৪৩ তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রথমবারের মতো এবারই ক্যাডার ও নন-ক্যাডারের ফলাফল একইদিন প্রকাশিত হয়েছে। এতে ক্যাডার পদে ২ হাজার ১৬৩ জনকে এবং নন-ক্যাডার পদে ৬৪২ জন চূড়ান্ত নিয়োগের সুপারিশ পেয়েছেন।
পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার স্বাক্ষরিত সুপারিশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ২১৮ টি পদের বিপরীতে ২ হাজার ১৬৩ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হলো। এছাড়া নন-ক্যাডারে ১ হাজার ৩৪২টি পদের বিপরীতে আবেদন যাচাই-বাছাই শেষে ৬৪২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হলো।
২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের জুলাই মাসে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
