এইমাত্র পাওয়া

১৬ জন শিক্ষক নেবে বশেমুরবিপ্রবিপি

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)। প্রতিষ্ঠানটি ৪টি বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে ১৬ জন শিক্ষক নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২০২৪ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: পিরোজপুর

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা www.bsmrstup.ac.bd থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।

আবেদন ফি: উপাচার্য, রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর এর অনুকূলে জনতা ব্যাংকের যে কোনো শাখায় ১-২ নং পদের জন্য ১০০০ টাকা, ৩-৪ নং পদের জন্য ৬০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৪ জানুয়ারি ২০২৪ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.