এইমাত্র পাওয়া

সড়কে প্রাণ গেল বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

কুমিল্লাঃ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হাসান রাফি।

বৃহস্পতিবার মাঝ রাতে কুমিল্লার ময়নামতি এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র সরকার।

রাকিব হাসান রাফি মার্কেটিং বিভাগ থেকে স্নাতক পাশ করে বর্তমানে রবি আজিয়াটা লিমিটেড এর টেরিটরি অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি এর আগে কীর্তনখোলা ফিল্ম সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করেন। রাফি গ্রামের বাড়ি বাগেরহাটের মনিগজ্ঞ গ্রামে। সেখানেই তার জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

এদিকে রাফির এমন মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ভিন্ন ভিন্ন শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ড. বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড. আবদুল কাইয়ুম, ব্যবসায় অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল মাসুদ নিহতের রুহের মাগফেরাত কামনা করেছেন। তারা শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে সড়ক দুর্ঘটনায় আহত অন্য শিক্ষার্থীর সুস্থতাও কামনা করেছেন।

এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে রাফির সহপাঠীরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১২/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.