এইমাত্র পাওয়া

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল আগামী ২৬ ডিসেম্বর মঙ্গলবার প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি সূত্রে এই তথ্য জানা গেছে।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘আগামী ২৬ ডিসেম্বর নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। এক মাসের মধ্যে এ ফল প্রকাশের নিয়ম রয়েছে। সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

গত ২৭ নভেম্বর ফল নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ৩ ডিসেম্বর শেষ হয়। এরপর থেকে বোর্ডগুলো খাতা পুনরায় যাচাই-বাছাইয়ের কাজ করে।

জানা গেছে, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল নিরীক্ষণের আবেদন বেড়েছে প্রায় তিন গুণ। শুধু ঢাকা শিক্ষা বোর্ডের প্রায় এক লাখ পরীক্ষার্থী দুই লাখ ৭১ হাজারের বেশি খাতা নিরীক্ষণের আবেদন করেছে। বোর্ডটির পরীক্ষার্থী ছিল তিন লাখ ১৫ হাজার বেশি। গত বছর ৩১ হাজার পরীক্ষার্থী এক লাখ চার হাজারের বেশি খাতা নিরীক্ষণের আবেদন করে।

গত ২৬ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এবার পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১২/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.