নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ইউনিক আইডির জন্য তথ্য এন্ট্রি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের ভর্তি ও পুনঃভর্তি করতে হবে। আগামী ১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির সুযোগ থাকবে।
সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ের সব শিক্ষার্থীদের তথ্য এ সময়ের মধ্যে অ্যান্ট্রি করে তাদের নতুন শিক্ষাবর্ষে ভর্তি ও পুনঃভর্তি করতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রোফাইল প্রণয়ন প্রকল্প থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহ রেজওয়ান হায়াতের সই করা আদেশে বলা হয়েছে, শিক্ষার্থীদের ইউনিক আইডি দিতে সব উপজেলায় সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের তথ্য ১-৩০ জানুয়ারির মধ্যে এন্ট্রি করে নতুন শিক্ষাবছরে ভর্তি ও পুনঃভর্তি সম্পন্ন করার জন্য বলা হলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
