জাপানের শিক্ষকের বেতন, সুযোগ-সুবিধা ও মর্যাদা কেমন?

ড. মঞ্জুরে খোদা টরিক: নতুন শিক্ষানীতির সঙ্গে জাপানের শিক্ষার তুলনা করা হয়েছে। কিন্তু উনারা কি জানেন, জাপানের শিক্ষকের বেতন, সুযোগ-সুবিধা ও মর্যাদা কেমন? উন্নত শিক্ষার জন্য ভালো শিক্ষানীতির যেমন দরকার তেমনি ভালো শিক্ষক, কাঠামো ও পরিবেশও দরকার। নীতির পরিবর্তন কার্যকর হতে পারে তখনই যখন এই পরিবর্তনের কারিগরদের শিক্ষা, দক্ষতা ও জীবনমান উন্নত হবে। তাদের সম্মান, সামাজিক মর্যাদা, অবস্থান অন্য যেকোনো পেশার চেয়ে উপরে হবে। উন্নত মেশিনেই উন্নত প্রডাক্ট তৈরি হতে পারে।

শিক্ষকতার পেশাকে তেমনি আকর্ষণীয় করতে হবে। ৫ বছরে কতিপয় আমলাদের গাড়ির তেল ও গাড়ি কিনতেই ৫ বছরে খরচ করা হয় ৪৮ হাজার কোটি টাকা সেখানে ৬ কোটি শিক্ষার্থীর বাজেট মাত্র ৮৮ হাজার কোটি টাকা। এই খরচ দিয়ে শিক্ষার সেই আকাক্সক্ষা পূরণ হওয়া কোনোভাবেই সম্ভব নয়।

জাপানে শিক্ষক খুব জনপ্রিয় একটি পেশা। সেখানে যোগ্যতাসম্পন্ন শিক্ষকের সংখ্যাও প্রচুর, শিক্ষকদের বেতন প্রজাতন্ত্রের কর্মচারীদের তুলনায় অধিক। সেখানে ১৫ বছরের অভিঙ্গতা সম্পন্ন নিম্নমাধ্যমিক স্কুলের একজন শিক্ষকের বেতন বছরে ৪০ লাখ ৪৪ হাজার ৬৮৫ টাকা (৪৭,৫৬১ ডলার), সে হিসাবে মাসিক বেতন ৩ লাখ ৩৬ হাজার ৮৯০ টাকা। যেখানে OECD ভুক্ত অন্যান্য দেশের গড় বেতন বছরে ৩৪ লাখ ৪৮ হাজার ৩৬৫ টাকা (৪০,৫৬৯ ডলার), সে হিসেবে মাসিক বেতন দাড়ায় ২ লাখ ৮৭ হাজার ৩৬৩ টাকা’। সবচেয়ে কম যোগ্যতা সম্পন্ন শিক্ষার নিম্নমাধ্যমিক স্কুলের একজন শিক্ষকের বেতন ২৪ লাখ ৬৫ হাজার ৭৬৫ টাকা (২৯,০০৯ ডলার), সে হিসেবে মাসিক বেতন হয় ২ লাখ ৫৪ হাজার ৮০ টাকা (২০১৫’র হিসেবে)। একই শিক্ষক তার জীবনে বেতন বৃদ্ধির সর্বোচ্চ পর্যায়ে এসে ২০১৫’র বেতন স্কেল অনুযায়ী আশা করতে পারেন ৫৩ লাখ ৭৩ হাজার ২৭৫ টাকা (৬৩,২১৫ ডলার), সে হিসেবে তার মাসিক বেতন দাড়ায় ৪ লাখ ৪৭ হাজার ৭৭২ টাকা। শিক্ষকের বেতন দেশের সর্বত্রই প্রায় অভিন্ন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে শিক্ষকের সংকট দেখা দিলে তৎকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করেন, শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারীদের চেয়ে ৩০ শতাংশ অধিক বেতন পাবেন। যদিও গত পঞ্চাশ বছরে শিক্ষকের সংখ্যা পর্যাপ্ত হবার পর এই বাড়তি সুবিধা কিছুটা কমেছে কিন্তু তারপরও আইনের মাধ্যমেই শিক্ষকের বেতন এখনও প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীদের চেয়ে অধিক রাখা হয়েছে। জাপানের উন্নয়নে শিক্ষার ভূমিকা।

লেখক : গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়

“মুক্তমত ও সাক্ষাৎকার কলামে প্রকাশিত নিবন্ধ লেখকের নিজস্ব। শিক্ষাবার্তা’র সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, শিক্ষাবার্তা কর্তৃপক্ষের নয়।”


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.