চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় সি ইউনিটের সিলেবাস পরিবর্তন হচ্ছে। পাশাপাশি এ ও বি ইউনিটে আবেদনের যোগ্যতা কমছে। এ ইউনিটে এবার আবেদনের ন্যূনতম যোগ্যতা মোট জিপিএ ৮ দশমিক ২৫ নির্ধারণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য শিরীণ আখতার।
জানা যায়, ‘এ’ ইউনিটে এবার আবেদনের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (চতুর্থ বিষয়সহ) মিলিয়ে মোট জিপিএ ৮ দশমিক ২৫ নির্ধারণ করা হয়েছে। এছাড়া আলাদাভাবে মাধ্যমিকে ন্যূনতম ৪ ও উচ্চমাধ্যমিকে জিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে।
কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭ নির্ধারণ করা হয়। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ লাগবে ৭ দশমিক ৫। এছাড়া মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩ আর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের আলাদাভাবে জিপিএ ৩ দশমিক ৫০ থাকতে হবে।
ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে আগে তিন ধরনের প্রশ্নপত্র করা হতো। একটি ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য, আর দুটি বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য। এবার ইউনিটটিতে বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও মানবিক বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা সবাই অভিন্ন প্রশ্নে পরীক্ষা দেবেন। তাই হিসাববিজ্ঞান কিংবা ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে কোনো প্রশ্ন রাখা হবে না।
এই ইউনিটে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ৪০, গণিতে ৩০, সাধারণ জ্ঞানে ১৫ ও আইসিটিতে ১৫ থাকবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০। আর প্রতি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ করে কাটা যাবে।
গতবারের মতো এবারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী পদ্ধতিতে হবে। এবারো দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
