এইমাত্র পাওয়া

৪৩তম বিসিএস: নন-ক্যাডারে আবেদন চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৪৩তম বিসিএসে অনলাইনে নন-ক্যাডারে শূন্যপদের বিপরীতে পছন্দক্রমের আবেদন নেয়া শুরু হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ১৯ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এই বিসিএসের মাধ্যমে নন-ক্যাডারে ১ হাজার ৩৪২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।

পিএসসি জানিয়েছে, পদগুলোর মধ্যে নবম গ্রেডের ১৯৬টি, দশম গ্রেডে ৮৬১টি, ১১ তম গ্রেডে ৬টি এবং ১২তম গ্রেডে ২৭৯টি। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ জনকে নিয়োগ দেয়া হবে।

এর আগে ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২২ সালের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।

এদিকে, রবিবার(১৭ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সামনে অবস্থান কর্মসূচি পালন করে প্রার্থীরা। পরে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস ও পিএসসি চেয়ারম্যানের একজন ব্যক্তিগত সহকারী সেখানে আসেন।

এসময় তারা জানান, শূন্যপদের সংখ্যা বাড়ানো-কমানোর বিষয়ে পিএসসির কিছু করার নেই। কত পদে নিয়োগের সুপারিশ করা হবে, সেটি জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসিকে ঠিক করে দেয়। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে প্রার্থীদের দাবি জানানোর পরামর্শ দেন পিএসসি কর্মকর্তারা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.