বিনোদন ডেস্ক।।
দীর্ঘদিন ধরেই আড়ালে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। গুঞ্জন আছে, গোপনে বিয়ে করে সংসার পেতেছেন এই নায়িকা। শুধু তাই নয়, জন্ম দিয়েছেন সন্তান। তবে বিষয়টি নিয়ে পপির পরিবারের দাবি, এসব শুধুই গুজব।
অবশেষে বেরিয়ে এল চিত্রনায়িকা পপির আড়ালে থাকার কারণ। জানা গেল, নায়িকার গোপন সংসার ও সন্তান জন্মের খবর। খোঁজ নিয়ে জানা যায়, ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন পপি। একাধিক সংবাদমাধ্যমে এমনটাই দাবি করা হয়েছে।
সূত্রটি জানান, নায়িকা তার সন্তানের নাম রেখেছেন আয়াত। প্রথম সন্তানের বয়স এখন প্রায় দুই বছর। আর পপির স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা। পেশায় ব্যবসায়ী। জান্নাত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, রয়েছে জাহাজের ব্যবসাও।
বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ধানমন্ডিতে বসবাস করছেন পপি। এর আগে ছিলেন উত্তরায়। তবে সেখানে পপির খবর অনেকে জেনে যাওয়া দ্রুত বাসা পরিবর্তন করেন এই চিত্রনায়িকা।
এটি পপির প্রথম বিয়ে হলেও স্বামীর দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে এক পুত্রসন্তান রয়েছে বলে জানা গেছে। আর আদনান কামালের ফেসবুকেও সন্তানকে নিয়ে বেশ কিছু ছবি পাওয়া গেছে।
খোঁজ নিয়ে আরও জানা যায়, স্বামীর পরিবার এখনো মেনে নেয়নি পপিকে। নায়িকাও নিজ পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন। মাঝে ছোট বোন সুমির সঙ্গে যোগাযোগ হলেও, এখন সেটিও বন্ধ। নিজেকে অনেকটাই আড়ালে রেখেছেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা।
এদিকে, পপির বিয়ে নিয়ে এক ধরনের জল্পনাও দেখা দিয়েছে। সত্যিই কি বিয়ে হয়েছে পপির? এ নিয়েও রয়েছে চাঞ্চল্যকর তথ্য। খবর, পপি ‘লিভটুগেদার’ সম্পর্কে রয়েছেন। বিয়ে নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আয়াত আদনান কামালের সন্তান। বিয়ের কাবিননামা না থাকায় সন্তান নিয়ে প্রকাশ্যে আসতে পারছেন না পপি।
উল্লেখ্য, পপির আড়াল থাকার কারণে আটকে আছে তার অভিনীত কয়েকটি সিনেমা। তার মধ্যে রয়েছে রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা দুটি। মুক্তির অপেক্ষায় আছে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
