এইমাত্র পাওয়া

নূরানী বোর্ডে খুলনার হাবিবা-ফারিহার সাফল্য

ঢাকাঃ নূরানী তা`লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এনটিকিউবি) কর্তৃক পরিচালিত তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা-২০২৩ এ সমগ্র বাংলাদেশে মেধা তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে খুলনার পশ্চিম বানিয়াখামার মেইন রোড সংলগ্ন পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসার ছাত্রী হাবিবা ইরহা ও ফারিহা জাবিন ইরা।

তারা নূরানী তা`লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা-২০২৩ এ অংশগ্রহন করে ৬০০ নম্বরের মধ্যে যথাক্রমে ৫৯৮ ও ৫৯৭ পেয়ে খুলনা বিভাগে প্রথম, দ্বিতীয় ও সমগ্র বাংলাদেশে মেধা তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে।

তাদের এ ফলাফলে মহান আল্লাহ রব্বুল আলামীনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে অভিভাবকবৃন্দ বলেন মাদরাসার শিক্ষক, পরিচালনা পর্ষদ, অভিভাবক ও ছাত্র/ছাত্রীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ সফলতা অর্জন সম্ভব হয়েছে। মাদরাসার প্রধান শিক্ষক মাওঃ রফিকুল ইসলাম এ ধারাবাহিক সফলতা ধরে রাখতে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.