ঢাকাঃ শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, বড়দিন ও শীতকালীন ছুটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
গতকাল রবিবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস উপলক্ষে ১৪ ও ১৬ ডিসেম্বর দুইদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। একই সঙ্গে ২১ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত আটদিন শীতকালীন ও বড় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বড় দিন ও শীতকালীন ছুটি উপলক্ষে ২৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চারদিন বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
