এইমাত্র পাওয়া

আনুষ্ঠানিক শিক্ষা বঞ্চিত বেশিরভাগ প্রতিবন্ধী শিশু

ঢাকাঃ দেশে এই মুহূর্তে প্রতিবন্ধিত্বের শিকার ব্যক্তির সংখ্যা প্রায় ৪৮ লাখ। তাদের মাত্র ২৭ শতাংশ যুক্ত কোনো না কোনো কাজে। অন্যদিকে, ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুর ৬০ শতাংশই পাচ্ছে না কোনো আনুষ্ঠানিক শিক্ষা। এ অবস্থায় গবেষকেরা বলছেন, প্রশিক্ষণের মাধ্যমে তাদের গড়ে তোলা গেলে, কর্মক্ষেত্রে যুক্ত করা সম্ভব।

মহাখালীর ডিওএইচএস এ একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণার্থী ইসাফা হাফিজ সুস্মি। সবচেয়ে ভালো লাগে গয়না বানাতে। একজন নামকরা ডিজাইনার হওয়ার স্বপ্ন তার।

সুস্মির মতোই কাজের ফাঁকে অভিনয়ে করছিল শিক্ষার্থী ইসমাম রেজা। একসময় নিজেই আয় করার প্রত্যাশা তার।

ইসমাম রেজা বলেন, ‘নিজে কিছু করতে চাই। নিয়ে আয়ে যদি নিজে চলতে পারি এমন স্বপ্ন দেখি।’

জুয়েলারি, পেইন্টিং, আর্ট অ্যান্ড ক্রাফটস, ব্লক বাটিকের কাজ, শতরঞ্জিসহ বিভিন্ন সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রতিষ্ঠানে। নিপুণ হাতেই তৈরি হয় নজরকাড়া নকশার পণ্য। দেশের নামকরা বেশকিছু প্রতিষ্ঠানে বিক্রি করা হয় এসব পণ্য।

পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টার কর্তৃপক্ষ জানায়, তাদের প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া ৩০২ জন কাজ করছেন বাংলাদেশ পর্যটন করপোরেশন, শাহজালাল এয়ারপোর্টসহ বিভিন্ন জায়গায়।

পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ বেগম নুরজাহান দীপা বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন ৫ থেকে ১৭ বছর বয়সী এসব শিশুর অর্ধেকের বেশিই শিক্ষার বাইরে রয়েছে। গান, নাচ, আবৃত্তিসহ নানা সৃজনশীল কাজে পারদর্শী তারা। ঠিকমতো প্রশিক্ষণ পেলে সাধারণ মানুষের মতোই বাঁচতে পারবে তারা।’

দেশের মোট জনসংখ্যার ২ দশমিক ৮ শতাংশ প্রতিবন্ধী। যাদের ৬০ শতাংশ আবার প্রাথমিক শিক্ষা বঞ্চিত।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.