এইমাত্র পাওয়া

ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার’ পুরস্কার গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার’ পুরস্কার তুলে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বাংলা নিউজ।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় নেতৃত্ব এবং সোচ্চার কণ্ঠস্বরের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার’ পুরস্কার দেয়া হয়। গত শুক্রবার দুবাইয়ে কপ-২৮ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি এ পুরস্কার প্রদান করে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন কপ-২৮ এ বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

দুবাইয়ে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সহ-সঞ্চালক হিসেবে ছিলেন জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর ড্যানিস ফ্র্যান্সিস এবং আওএমের জেনারেল সেক্রেটারি অ্যামি পোপ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.