ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে একই ইনিস্টিটিউটের এক শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ইনস্টিটিউটের অধ্যাপক নুরুল ইসলামের কক্ষে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তারা ওই শিক্ষকের বিচার দাবি করে দরজায় লেখেন, ‘যৌন নিপীড়কের বিচার চাই, স্টপ সেক্সুয়াল হ্যারেজমেন্ট’।
তালা লাগানোর পর তদন্ত সাপেক্ষে শিক্ষকের বহিষ্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ ঘটনায় সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমাদের ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকেই এই শিক্ষকের দ্বারা যৌন হয়রানির স্বীকার হয়ে আসছেন। কিন্তু প্রশাসনকে তার বিরুদ্ধে কোনো উল্লেখযোগ্য ব্যবস্থা নিতে দেখা যায়নি। আমাদের দাবি, সার্বিক ঘটনার ভিত্তিতে সুষ্ঠু তদন্ত করে শিগগিরই দোষী সাব্যস্ত করে শিক্ষককে বহিষ্কার চাই।
ইনিস্টিউটের শিক্ষার্থী আব্দুল কাদের বলেন, অধ্যাপক নুরুল ইসলাম কর্তৃক আমাদের একজন নারী শিক্ষার্থী যৌন হয়রানির প্রতিবাদে আমরা ওই শিক্ষককের ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছি এবং শিক্ষকের রুম তালাবদ্ধ করেছি। এই প্রতিবাদ কর্মসূচিতে ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে।
এর আগে গতকাল মঙ্গলবার ঘটনার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বরাবর লিখিত অভিযোগপত্র দেন ভুক্তভোগী ছাত্রী। পরে উপাচার্য অভিযোগটি গ্রহণ করে তদন্ত করবেন বলে ভুক্তভোগীকে জানান।
উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, আমি অভিযোগপত্রটি পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। চলতি বছরে জানুয়ারি মাসেও এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ছিল। এর আগে ২০১৪ সালে মে মাসেও এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ছিল ওই শিক্ষকের বিরুদ্ধে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
