এবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদকে নিয়ে। প্রশ্নপত্রে আবারারের ওপর একটি প্যাসেজ দেয়া হয়েছে। শিক্ষার্থীদের সে আলোকে প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে।
প্যাসেজে লেখা হয়েছে, আবরার ফাহাদ ১৯৯৯ সালে কুষ্টিয়ার রায়ডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বরকতুল্লাহ এবং মাতা রোকেয়া খাতুন। তার ছোট ভাই আবরার ফাইয়াজ।
তিনি বাবার-মায়ের প্রতি কর্তব্যপরায়ণ ছিলেন। ছাত্র হিসেবেও ছিলেন খুব মেধাবী এবং বুদ্ধিমান। তিনি এসএসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন।
এতে বলা হয়েছে, আবরার তার স্বপ্ন পূরণের জন্য বুয়েটে ভর্তি হন। তিনি বিশ্ববিদ্যালয়টির শেরাবাংলা হলে থাকতেন। ২০১৯ সালের ৭ অক্টোবর তিনি হত্যাকাণ্ডের শিকার হন।
প্যাসেজে আরও উল্লেখ করা হয়েছে, শৈশব থেকেই আবরার ফাহাদ নম্র-ভদ্র ও ধর্মীয় জীবন যাপন করতেন।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ ছাত্রলীগের নির্মম নির্যাতনে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় বুয়েট থেকে ২৬ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
