এইমাত্র পাওয়া

শিক্ষায় স্বচ্ছতার অভাব রয়েছে

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে নিয়োগ-পদোন্নতি-পদায়নে স্বচ্ছতার অভাব রয়েছে। এক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ডিএফআইডির তিন সদস্যের

প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন ইকবাল মাহমুদ।

তিনি বলেন, শিক্ষকদের সরকারি নানা কাজে সম্পৃক্ত করা হয়। এতে তাদের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এটা বন্ধ করতে হবে। এ ছাড়া শিক্ষকদের যথাউপস্থিতি নিশ্চিতে ডিজিটাল উদ্যোগ গ্রহণের কথা সরকারকে বলেছি। মানসম্মত শিক্ষা না হলে সক্ষম মানবসম্পদ সৃষ্টি করা যাবে না।

এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, দেশে দুর্নীতির ব্যাপকতা রয়েছে এ কথা অস্বীকার করছি না। তবে তা নিয়ন্ত্রণে প্রতিটি সেক্টরেই কমিশন কাজ করছে। তিনি বলেন, আমরা হয়তো আজই সকলকে ধরতে পারব না। তবে প্রতিকারমূলক কার্যক্রমের মাধ্যমে সকলের মাঝে একটি বার্তা দিতে সক্ষম হয়েছি যে, আজ হোক কাল হোক সবাইকে জবাবদিহি করতে হবে।

অপর এক প্রশ্নে তিনি বলেন, পুলিশের সঙ্গে কমিশনের নিবিড় সম্পর্ক রয়েছে। যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে তদন্ত করা হচ্ছে। শুধু পুলিশ নয়  প্রশাসন, রাজনীতিবিদ, ব্যবসায়ীÑ যার বিরুদ্ধেই অভিযোগ পাওয়া যাচ্ছে, খতিয়ে দেখা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.