রফিকুল আলম বকুল, জেলা প্রতিবেদকঃ :যশোর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ফলাফলে মেহেরপুর জেলার পাশের শতকরা হার ৬৭. ২৮%। জেলার শীর্ষ অবস্থানে রয়েছে গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজ। সন্ধানীর পাশের শতকরা হার ৯৭.৬১%।
চলতি সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় মেহেরপুর জেলা থেকে মোট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৩ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী । মেহেরপুর জেলায় ১১০ জন জিপিএ ৫ সহ পাশ করেছে ২ হাজার ৫৯৩ জন। জেলার পাশের শতকরা হার ৯৭.৬১%।
মেহেরপুর জেলার ৩টি উপজেলার মধ্যে মেহেরপুর সদর উপজেলায় পাশের শতকরা ৬৮.৯২%। গাংনী উপজেলায় পাশের শতকরার ৬৮.২৯% এবং মুজিবনগর উপজেলায় পাশের শতকরা হার ৫৯. ০০%।
মেহেরপুর সদর উপজেলা থেকে ৬৪ জন, গাংনী উপজেলা থেকে ৩৮ জন এবং মুজিবনগর উপজেলা ৮ জন জিপিএ ৫ পেয়েছেন।
মেহেরপুর জেলায় সন্ধানী স্কুল এন্ড কলেজ তাদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। চলতি সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় সন্ধানী স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলেন মোট ৮৪ জন পরীক্ষার্থী । ১৪ জন জিপিএ ৫ সহ পাস করেছেন ৮২ জন। সন্ধানী স্কুল এন্ড কলেজের পাশের শতকরা হার ৯৭.৬১%।
নিচে মেহেরপুর জেলার সকল কলেজের পাশের হার উল্লেখ করা হলাে- বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজ থেকে ১৩৫ জনের মধ্যে ১ জন জিপিএ ৫ সহ পাশ করেছেন ১১৭ জন। এ প্রতিষ্ঠানের পাশের হার ৮৬.৬৬%।
মেহেরপুর সরকারি মহিলা কলেজ থেকে মোট ৭৪২ জন পরীক্ষা দিয়ে ৪১ জন জিপিএ ৫ সহ ৫৫৭ জন পাস করেছেন,মেহেরপুর সরকারি মহিলা কলেজের পাশের হার ৭৪.৯৩%।
করমদী কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল ১৩৫ জন পরীক্ষার্থী। পাস করেছেন ৯৮ জন, পাশের হার ৭২.৫৯%। কাজীপুর কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলেন ১৮২ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৪ জন জিপিএ ৫ সহ পাস করেছেন ১৩২ জন। পাশের শতকরা হার ৭২.৫২%।
মেহেরপুর সরকারি কলেজ থেকে ৪২১ জন পরীক্ষা দিয়ে ১৫ জন জিপিএ ৫ সহ পাস করেছেন ৩০০ জন পরীক্ষার্থী । পাশের শতকরা হার ৭১.২৫%।গাংনী মহিলা কলেজ থেকে ২৬৭ জন পরীক্ষা দিয়ে ৪ জন জিপিএ ৫ সহ পাস করেছেন ১৯২ জন পরীক্ষার্থী । পাশের শতকরা হার ৭১.৭৯%।
মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ থেকে ৩৫০ জন পরীক্ষা দিয়ে ৫ জন জিপিএ ৫ সহ ২৪২ জন পাস করেছেন। পাশের শতকরা হার ৬৯.১৪%। গাংনী সরকারী
ডিগ্রী কলেজ থেকে ৩৭১ জন পরীক্ষায় অংশ নিয়ে ১০ জন এ প্লাস সহ ২৫০ জন পাস করেছেন। এখানে পাশের হার ৬৭.৩৮%। জাদুখালি স্কুল এন্ড কলেজ থেকে ১০৯ জন পরীক্ষা দিয়ে ২ জন জিপিএ ৫ সহ ৭১ জন পাস করেছেন। পাশের শতকরার ৬৫.১৩%।
বঙ্গবন্ধু কলেজ (তেরাইল) থেকে ৭২ জন পরীক্ষা দিয়ে ৪৪ জন পাস করেছেন । পাশের শতকরা হার ৬১.১১%। মেহেরপুর ছহিউদ্দীন ডিগ্রি কলেজ থেকে ৪২১ জন পরীক্ষা দিয়ে ৬ জন জিপিএ ৫ সহ ২৫৮ জন পাস করেছেন। এখানে পাশের হার ৬১.২৮%।ম ুজিবনগর আদর্শ মহিলা কলেজ থেকে ৭৫ জন পরীক্ষা দিয়ে ২ জন জিপিএ ৫ সহ ৪৬ জন পাশ করেছেন । এখানে পাশের শতকরা হার ৬১.৩৩%। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ থেকে ১৭০ জন পরীক্ষা দিয়ে ৫ জন জিপি ৫ সহ ৯৬ জন পাস করেছেন। এখানে পাশের শতকরা হার ৫৬.৪৭%। এ আর বি কলেজ (আমঝুপি-রাজনগর-বারাদী ) থেকে ১২৫ জন পরীক্ষা দিয়ে ৬৮ জন পাস করেছেন। যার পাশের হার ৫৪.০৪%। গাংনীর মড়কা কলেজ থেকে ৬ জন পরীক্ষা দিয়ে ২ জন পাস করেছেন। যার পাশের হার ৩৩.৩৩%। মহাজনপুর কলেজ থেকে ১১৯ জন পরীক্ষা দিয়ে একজন জিপিএ ৫ সহ ৩৩ জন পাশ করেছেন। যার পাশের হার ২৭.৭৩%। ভাটপাড়া কলেজ (কুঠি) থেকে ৩৬ জন পরীক্ষা দিয়ে ৩ জন পাস করেছেন। যার পাশের হার ৮.৩৪% এবং কুতুপুর স্কুল এন্ড কলেজ থেকে ৩৪ জন পরীক্ষা দিয়ে ৩ জন পাস করেছেন । যার পাশের হার ৮.৮২%।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
