ফেল শুনেই গলায় ফাঁস দিল প্রধান শিক্ষকের মেয়ে!

ফরিদপুরঃ জেলার সদরপুরে সাদিয়া আক্তার (১৭) নামের এক ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সদরপুর সরকারি কলেজের ওই ছাত্রী এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামে ভাড়া বাসায় ঘরের ফ্যানের সঙ্গে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে তাকে উদ্ধার করে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সাদিয়া সদরপুর সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। সে মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়।

নিহত সাদিয়ার পরিবার ও স্বজনরা জানান, সাদিয়ার বাবা উপজেলার ৩৩ নম্বর ডিগ্রীর চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর সালাম মৃধা ও একই বিদ্যালয়ের অফিস সহকারী রজিনা আক্তারের মেয়ে। আব্দুর সালাম মৃধার গ্রামের বাড়ি উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের আলী হোসেনের ডাঙ্গী।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১১/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.