এইমাত্র পাওয়া

ডিসেম্বরে স্কুল-কলেজের শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু!

ঢাকাঃ ৫ম গণবিজ্ঞপ্তির জন্য ডিসেম্বরে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বুধবার গণমাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান।

তিনি বলেন,  ৫ম গণবিজ্ঞপ্তি নিয়ে আমরা এখনো আলোচনা করিনি। ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর এ বিষয়ে আলোচনা করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এনটিআরসিএ’র সচিব জানান, ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য শূন্য পদের তথ্য সংগ্রহ করতে হবে। কিছু তথ্য আমাদের কাছে রয়েছে। তবে তা পুনরায় সংগ্রহ করা হবে। ডিসেম্বরে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হতে পারে। এছাড়া এখন ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা নিয়ে ব্যস্ত সময় পার করছে এনটিআরসিএ।

ওবায়দুর রহমান আরও বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল ডিসেম্বরের মধ্যে প্রকাশের চিন্তাভাবনা রয়েছে। ডিসেম্বরে ফল প্রকাশ করা সম্ভব হলে নির্বাচনের পর গণবিজ্ঞপ্তি নিয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করা হবে। মন্ত্রণালয়ের অনুমতি পেলে দ্রুত সময়ের মধ্যে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

জানা গেছে, আগামী ডিসেম্বরের মধ্যে ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরপর ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু হবে। তবে জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই অবস্থায় ফেব্রুয়ারি অথবা মার্চে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। তবে বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.