এইমাত্র পাওয়া

ডুমুরিয়ার মাধ্যমিকের প্রধান শিক্ষককে মারধর!

খুলনাঃ  পূর্ব-বিরোধের জেরে জেলার ডুমুরিয়ার খরসঙ্গ, চহেড়া, শোলাগাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের (কেসিএস) প্রধান শিক্ষককে মারপিট ও হুমকির অভিযোগ উঠেছে।

গত রবিবার দিবাগত রাতে উপজেলার শোলগাতিয়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রধান শিক্ষক মো. মাসিদুল ইসলাম মোল্যা বাদী হয়ে গত সোমবার সকালে ৩টি দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, মাসিদুল ইসলাম গত রোববার রাত ১১টার দিকে ব্যক্তিগত কাজ শেষে শোলগাতিয়া বাজার থেকে নিজ বাড়ি খরসঙ্গ গ্রামে যাচ্ছিলেন। এ সময় শোলগাতিয়া খরসঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একই গ্রামের ওলিয়ার বিশ্বাসের ছেলে মো. ডালিম বিশ্বাসের নেতৃত্বে ৮-১০জন দুর্বৃত্ত অতর্কিত মারপিটসহ নানাবিধ হুমকি ও গালিগালাজ করতে থাকে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে মাসিদুল ইসলাম জানান, তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরে তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.