অবরোধেও যথারীতি চলবে ইবির ক্লাস-পরীক্ষা

মুতাছিম বিল্লাহ রিয়াদ, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ আগামী ৫ নভেম্বর ভোর ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টা দেশব্যাপী দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি-জামায়াত। অবরোধ কর্মসূচির দিনগুলোতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব বিভাগের ক্লাস-পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

শনিবার (৪ নভেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৫ ও ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাসের পাশাপাশি পরীক্ষাসমূহও অনুষ্ঠিত হবে এবং অফিস যথারীতি খোলা থাকবে।

এর আগে হরতালের পর গত ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর প্রথম দফায় সারাদেশে অবরোধ কর্মসূচি করে বিএনপি-জামায়াত। অবরোধের দুইদিন ক্লাস চালু রেখে ৩১ অক্টোবর ও ১লা নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.