ঢাকাঃ রাজধানীর মাদানী এভিনিউর ইউনাইটেড সিটিতে স্থায়ীভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে ইউআইইউ—এ মর্মে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মতামত অনুযায়ী, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের আওতায় বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপন ও পরিচালনার জন্য এ সনদ দেয়া হয়েছে।
বাংলাদেশেই আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানের লক্ষ্যে ইউনাইটেড গ্রুপের আর্থিক আনুকূল্যে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। ২০১৮ সাল থেকে মাদানী এভিনিউয়ে নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
