নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়ার জন্য বিনামূল্যের নতুন বই উপজেলা পর্যায়ে পৌঁছাবে।
সংসদ ভবনে গতকাল (৮ অক্টোবর) অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। কমিটিকে এ তথ্য জানায় মন্ত্রণালয়।
কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য আলী আজম, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম ও কাজী মনিরুল ইসলাম।
সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের যথাসময়ে বই দিতে নির্দিষ্ট সময়ে উপজেলায় পৌঁছে যাবে। প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত ও গুণগত মান নিশ্চিতে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রদানে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে পরামর্শ দিয়েছে কমিটি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
