জেলা প্রতিবেদক, কুড়িগ্রামঃ জেলার উলিপুরে প্রধান শিক্ষক কর্তৃক সহকারি শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ, ধামশ্রেণী ইন্দারার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সরকারের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের ধামশ্রেণী ইন্দারার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সরকার দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত। সহকারী কোনো শিক্ষককে লিখিতভাবে কোনো ধরনের দায়িত্ব অর্পণ করেননি। ফলে বিদ্যালয়ের শিক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম ভেঙ্গে পড়েছে। প্রধান শিক্ষক দীর্ঘদিন স্কুলে না আসায় অভিভাবকসহ স্থানীয় মানুষজনের মাঝে আলোচনা সমলোচনা চলছে। তার অনুপস্থিতির কারণে বিভিন্ন রকম নেতিবাচক সমালোচনা শুরু হলে সেই দায়ভার চাপিয়ে দেন সহকারী শিক্ষক আতিকুর রহমানের উপর। এসব বিষয়ে কথা বলতে আতিকুরকে ফোন করেন ৩০ আগস্ট প্রধান শিক্ষক রেজাউল করিম। কথা বার্তার এক পর্যায়ে নিজের দোষ আড়াল করতে আতিকুরকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন রকম হুমকী প্রদান করেন। বিষয়টিতে নিজের নিরাপত্তার অভাব বোধ করে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন সহকারী শিক্ষক আতিকুর রহমান।
এ বিষয়ে প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, তাকে গালিগালাজ করা হয়নি। তাকে কোনো প্রশাসনিক দায়িত্ব দেয়া হলে তিনি তা না করে উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছেন।
অভিযোগ কারী সহকারী শিক্ষক আতিকুর রহমান বলেন, আমাকে ফোনে প্রধান শিক্ষক প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এবিষয়ে আমি সংশ্লিষ্ট কতৃপক্ষকে লিখিত অভিযোগ দিযেছি।এছাড়াও থানায় গত ৫আগষ্ট অভিযোগ করেছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ( টিও) আমির হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
