এইমাত্র পাওয়া

গাংনীতে নতুন শিক্ষাক্রম নিয়ে অভিভাবকদের সাথে মত বিনিময়

মেহেরপুর জেলা প্রতিবেদকঃ জেলার গাংনী সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় শিক্ষাক্রম ২০২১ নিয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালুর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আক্তারুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নুতন শিক্ষাক্রমের মাস্টার দিলারা আফরোজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবার্তা. কম পত্রিকার রফিকুল আলম বকুল ও প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন লিপিআরা খাতুন, রেহলুমা খাতুন সহ কয়েকজন অভিভাবকরা নুতন শিক্ষাক্রমের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। স্কুল কর্তৃপক্ষ ও মাস্টার ট্রেইনার অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং শিক্ষাক্রমের ভাল দিক ও সুবিধা নিয়ে আলোচনা করেন। অভিভাবকরা জাতীয় শিক্ষাক্রম ২০২১ নিয়ে মতবিনিময় সভা করার জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

প্রধান আলোচক দিলারা আফরোজ অভিভাবকদের নুতন শিক্ষাক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ও অভিভাবকদের সহযোগীতা কামনা করেন।

তিনি বলেন, নুতন শিক্ষাক্রমে স্মার্ট বাংলাদেশ গড়তে ও টেকসই ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরী করবে এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষায় আগ্রহী করে গড়ে তুলবে। তিনি শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বয় করে বাস্তবায়ন করার প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি মুখস্থ না করে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান প্রয়োগ করে বাস্তবমুখী ও কার্যকর জ্ঞান অর্জনের প্রতি তাগিদ দেন। নুতন শিক্ষাক্রম কে একটা ভাল দিক উল্লেখ করে এর বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৯/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.