শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক হিসেবে নিয়োগের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তদের মধ্যে পাসওয়ার্ড ভুলে যাওয়া প্রার্থীদের এনটিআরসিএর কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ পরামর্শ দেন এনটিআরসিএর সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা।
তিনি বলেন, বহু প্রার্থী পুলিশ ভেরিফিকেশনের ফরম পূরণে ব্যবহৃত পাসওয়ার্ড দিয়ে লগইন করে সুপারিশপত্র ডাউনলোড করতে চাচ্ছেন। তবে, ওইসব প্রার্থীকে আবেদন করার সময় যে পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন ওই পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে তারা লগইন করতে পারবেন। আর যদি কোনো প্রার্থী তা ভুলে যান সে ক্ষেত্রে এনটিআরসিএ কার্যালয়ে যোগাযোগ করলে তার তথ্য জেনে টেলিটক থেকে তার পাসওয়ার্ড সংগ্রহ করে দেবো।
তিনি আরও বলেন, পাসওয়ার্ড সংক্রান্ত জটিলতায় প্রার্থীদের এনটিআরসিএতে যোগাযোগের পরামর্শ দেয়া হচ্ছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
