বরিশালে সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষায় বিভাগের ৬ জেলায় ৫২৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১ লাখ ৮৮ হাজার ৬৫৯ জন। এর মধ্যে ছাত্র ৮৭ হাজার ২৯১ জন এবং ১ লাখ ১ হাজার ৩৬৮ জন ছাত্রী। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ১ লাখ ৫১ হাজার ৩২৯ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ৩৭ হাজার ৩৩০ জন।
তবে বিভাগের মোট পরীক্ষার্থীদের মধ্যে প্রাথমিকে ছেলেদের থেকে ১৮ হাজার ৪৭৩ জন মেয়ে পরীক্ষার্থী বেশী। ইবতেদায়ীতে মেয়েদের সংখ্যা কম। বিভাগে প্রাথমিক সমাপনী পরীক্ষায় সবচেয়ে বেশী পরীক্ষার্থী বরিশাল জেলায় এবং সবচেয়ে কম ঝালকাঠী জেলায়। ইবতেদায়ী পরীক্ষায় বেশী পরীক্ষার্থী ভোলা জেলায় এবং সবচেয়ে কম ঝালকাঠী জেলায়।
বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী, বরিশাল জেলায় ১৫০টি কেন্দ্রে প্রাথমিক সমাপনীতে ৪২ হাজার ৯৩৭ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। যার মধ্যে ছাত্র ১৮ হাজার ৯৬২ জন এবং ২৩ হাজার ৯৭৫ জন ছাত্রী রয়েছে। ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ৬ হাজার ৭২১ জন। যার মধ্যে ছাত্র ৪ হাজার ২০ জন এবং ২ হাজার ৭০১ জন ছাত্রী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
