নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধন সনদ জালিয়াতির অভিযোগে তিন মাদরাসা শিক্ষকের এমপিও বন্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
ওই তিন শিক্ষক হলেন- সহকারী শিক্ষক (শরীরচর্চা) মো. রফিকুল ইসলাম (ইনডেক্স-ডি৬৪৬৬০৩), সহকারী মৌলভী মো. আকরাম হোসেন (ইনডেক্স-এন২০৯৭০৯১) ও মো. বদরুল আলম (ইনডেক্স-এন২০৯৮৯৩৭)। তারা সবাই ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা আয়েশা দাখিল মাদরাসার শিক্ষক।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) অধিদপ্তরের অর্থ শাখার সহকারী পরিচালক ও সদস্যসচিব মো. লুৎফর রহমানের সই করা আদেশে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়, যশরা আয়েশা হাসান দাখিল মাদরাসার তিন শিক্ষকের বিরুদ্ধে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধন সনদ জাল-জালিয়াতি করে এমপিওভুক্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির সুপার। যা চাকরির শৃঙ্খলাপরিপন্থি, সম্পূর্ণ বেআইনি এবং বিধিবহির্ভূত।
কেন তাদের এমপিও বেতন-ভাতার সরকারি অংশ স্থগিতসহ স্থায়ীভাবে বন্ধের ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৭ দিনের মধ্যে জবাব দিতেও বলা হয়ে ওই আদেশে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
